Thursday, May 14, 2026

Fire: কসবার বোসপুকুর রোডে অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকাবাসী

Date:

Share post:

ফের খাস কলকাতায় আগুন। কসবার বোসপুকুর রোডে একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা। বহুতলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে নেমেছে বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।


আরও পড়ুন:Agitation-Hajra : হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ


জানা গিয়েছে, বুধবার বোসপুকুর রোডের বহুতলের তিনতলায় আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে একটি সংস্থার অফিস রয়েছে। নীচে বহু দোকানও রয়েছে। বুধবার দুপুর ১২টায় তিনতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। এদিকে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় কয়েকজন কর্মী বহুতলে আটকে পড়েন। এরপর দমকল ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে। শেষমেশ আটকে পড়া কর্মীদের উদ্ধার করেন দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে দমকলের অনুমআন, এসি থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...