Wednesday, May 20, 2026

IPL :মুম্বইয়ে হঠাৎ আইপিএলের টিম বাসে হামলা, ভাঙা হল জানলার কাঁচ

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই বাণিজ্য নগরীতে বসতে চলেছে আইপিএল (IPL2022)এর আসর। ২৬ মার্চ থেকে খেলা শুরু, তাই ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলই পৌঁছে গেছে মুম্বইতে(Mumbai)। তার মাঝেই হঠাৎ হামলা। মঙ্গলবার মধ্যরাতে আচমকা আইপিএলের(IPL2022)টিম বাসে হামলা। চলে ইটবৃষ্টি, ভাঙা হয় জানলার কাঁচ। অভিযোগের আঙুল উঠছে এক বিশেষ রাজনৈতিক দলের দিকে।

সূত্রের খবর, মুম্বইয়ে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের বাইরে এই টিমবাসটি রাখা ছিল। অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে মহারাষ্ট্র (maharastra)নবনির্মাণ সেনা দলের ৬ জন আন্দোলনকারী সেই টিম বাসের সামনের কাঁচে নিজেদের দাবি সম্বলিত পোস্টার (poster) লাগিয়ে দেয়। এমনকি ইট ছুড়ে জানলার কাঁচও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। সঞ্জয় নায়েক (Sanjay Nayek) নামের একজন আন্দোলনকারী জানিয়েছেন যে, তাঁদের দাবি মূলত বাইরে থেকে বাস ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। অথচ স্থানীয়দের কাজের কোনও সুরাহা করা হচ্ছে না। তাঁদের অভিযোগ অনবরত কাজের সুযোগ নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। একই সঙ্গে তিনজন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের দিকে অভিযোগের আঙুল ওঠায় স্বভাবতই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ২৬ মার্চ থেকে এবছরের আইপিএল শুরু হবে তার প্রায় দিন ১০ আগে এমন ঘটনায় প্লেয়ারদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

 

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...