Monday, June 1, 2026

বালিগঞ্জ উপনির্বাচনে বাম প্রার্থী সায়েরা শাহ হালিম, আসানসোলে পার্থ মুখোপাধ্যায়

Date:

Share post:

তৃণমূলের পর এবার বামফ্রন্টের তরফের রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হলো। আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায় এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী সায়েরা শাহ হালিম, যিনি ডা. ফুয়াদ হালিমের স্ত্রী। আজ, বুধবার রাজ্য বামফ্রন্টের তরফে বুধবার বিমান বসু এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ওই আসনের উপনির্বাচনে এবার শাসক তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। গতবছর সেপ্টেম্বরে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। সেই আসনের উপনির্বাচনে এবার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আগামী ১২ এপ্রিল রাজ্যের এই দুই কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন:ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়া শেষ করার সুযোগ দিন: প্রধানমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

তৃণমূল এবং বামেরা দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়লেও এখনও পর্যন্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। কংগ্রেসও এই দুই কেন্দ্রে প্রার্থী দিতে পারে বলে জানা যাচ্ছে।

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...