Friday, June 26, 2026

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বিরাট পতন কোহলির, উঠে এলেন বুমরা

Date:

Share post:

বেঙ্গালুরু টেস্টের দু’ইনিংসে ব্যর্থতার জের। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকার পাঁচ থেকে নবম স্থানে নেমে গেলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর এই প্রথমবার বিরাটের টেস্ট ব্যাটিং গড় নেমে এসেছে পঞ্চাশের নীচে। বুধবার প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকাতেও এর প্রভাব পড়ল। তবে প্রথম দশে থাকা অপর দুই ভারতীয় রোহিত শর্মা (ষষ্ঠ) এবং ঋষভ পন্থ (দশম) নিজেদের জায়গা ধরে রেখেছেন।

এদিকে, বেঙ্গালুরু টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন জসপ্রীত বুমরা। তিনি সদ্যপ্রকাশিত টেস্ট বোলারদের ক্রমতালিকায় ছ’ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এলেন। এদিকে, বোলারদের ক্রমতালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকার এক থেকে দুইয়ে নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন- বাবার অস্ত্রোপচার শেষ হতেই গাড়ি চালিয়ে কর্মিসভায় বাবুল, উষ্ণ অভ্যর্থনা সমর্থকদের

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...