Friday, June 26, 2026

Russia-Ukraine war : ন’জন রুশ সেনাকে মুক্তি দিল ইউক্রেন, পরিবর্তে ছাড়া পেলেন মেয়র

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২২তম দিনে বিনিময় প্রথা চালু হল দু ‘দেশের মধ্যে। ইউক্রেন সেনার হাতে ন’জন রাশিয়ান সেনা বন্দি ছিলেন। অন্যদিকে মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ বন্দি ছিলেন রুশ সেনার হাতে। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে শুক্রবার আটক ন’জন রুশ সেনাকে ফিরিয়ে দিল কিভ। পরিবর্তে ফেরত পেল মেলিটোপোল শহরের মেয়রকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মুখপাত্র দারিয়া জারভানিয়া অবশ্য এই তথ্য প্রকাশ্যে স্বীকার করেননি। মেয়রকে ছাড়া হয়েছে সে তথ্য সরকারিভাবে মেনে নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে তিনি মুক্তি পেলেন তা জানানো হয়নি।

এদিকে বন্দি বিনিময় হলেও যুদ্ধ থামার এখনো কোনো লক্ষণ নেই। শুক্রবার সকালেও রাশিয়ান সেনা আক্রমণ চালিয়েছে ইউক্রনের উপরে।  জানা গিয়েছে, মারিউপোলের একটি থিয়েটার হলে এক নাগাড়ে গোলাবর্ষণ করেছে রুুশ সেনা। একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়েছে। রুশ হামলার থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। তাদের মধ্যে রয়েছেন অনেক মহিলা, শিশু এবং বয়স্ক মানুষও। রুশ হামলায় বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা ।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...