Friday, June 5, 2026

ATK Mohunbagan: আইএসএলে দলের ফলাফলে হতাশ বাগান কোচ জুয়ান ফেরান্ডো

Date:

Share post:

আইএসএল ( ISL) অতীত, এখন শুধু ভাবনায় এএফসি কাপ (AFC CUP)। বুধবার রাতে আইএসএল থেকে বিদায় নিতেই, এমনটাই শোনা গেল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) কোচ জুয়ান ফেরান্ডোর ( Juan Ferrando) গলায়। বুধবারই আইএসএল থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েও দু’পর্ব মিলিয়ে ২-৩ গোলের ব্যবধানে হেরে ছিটকে যায় প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা। দল হারলেও দলের খেলায় খুশি বাগান কোচ। বললেন, দলের জন্য আমি খুবই খুশি। খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে।

সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বলেন,” দলের জন্য আমি খুবই খুশি। খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। কোয়ারেন্টাইন, কোচ ও খেলার ধরন বদল, সব কিছুর সঙ্গে ওরা মানিয়ে নিয়ে সেরাটা দিয়েছে।”

দলের খেলায় বাগান কোচ খুশি হলেও, ফলাফল যে খুব একটা সন্তুষ্ট নন জুয়ান, সেকথা শোনা গেল তাঁর কথায়। এই নিয়ে বাগান কোচ বলেন,” আমি খুবই হতাশ ও বিধ্বস্ত। আগে আমরা লিগের শীর্ষ স্থানটা হারিয়েছি, এবার সেমিফাইনালেও হারলাম। ফল নিয়ে একে বারেই খুশি নই। ব্যক্তিগত ভাবে আমি খুবই হতাশ। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলাম না। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আশা করেছিলাম।”

হাতে আর বেশি সময় নেই এএফসি কাপ শুরু হতে। এক মাসও দেরি নেই। তাই এখন দিয়েই এএফসির ভাবনা শুরু করে দিয়েছেন বাগান কোচ। এএফসি নিয়ে ফেরান্দো বলেন, “প্রতিযোগিতা শুরুর আগে ভাল প্রস্তুতি প্রয়োজন। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তার আগে অবশ্যই ফুটবলারদের যথেষ্ট বিশ্রাম দিতে হবে। অনেক দিন পরিবারের থেকে দূরে রয়েছে তারা। ঘরে ফিরুক সবাই। ৫-৬ দিন পর থেকে ফের দলের সঙ্গে কাজ শুরু করব। সামনে আরও কঠিন পরীক্ষা। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নামতে হবে। ওই উচ্চতায় গিয়ে নিজেদের প্রমাণ করতে হবে।”

আরও পড়ুন:Hardik Pandya: ফিটনেস পরীক্ষায় পাস করলেন হার্দিক, ব‍্যর্থ পৃথ্বী

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...