Wednesday, June 24, 2026

Hardik Pandya: ফিটনেস পরীক্ষায় পাস করলেন হার্দিক, ব‍্যর্থ পৃথ্বী

Date:

Share post:

ফিটনেস পরীক্ষায় পাস করলেন হার্দিক পান্ডিয়া ( Hardik Pandya)। চোট পাওয়া বেশ কিছু ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেয় এনসিএ (NCA)। তাদের তরফে জানানো হয়েছে সেই পরীক্ষায় পাশ করেছেন হার্দিক। আইপিএল ২০২২-এ (IPL 2022) গুজরাত টাইটান্সের (Gujrat Taitans) হয়ে নেতৃত্ব দেবেন তিনি। তবে হার্দিক ফিটনেস পরীক্ষায় পাশ করলেও, ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করতে পারেননি পৃথ্বী শহ (Prithvi Shaw)।

দীর্ঘদিন ধরে চোটের কারণে ভুগছিলেন হার্দিক। যার জন‍্য জাতীয় দলেও সুযোগ পাচ্ছিলেন না তিনি। কিংবা সুযোগ পেলেও চোটের কারণে বল করতে পারছিলেন না ভারতের এই তারকা অলরাউন্ডার। যার ফলে ফের জাতীয় দল থেকে বাদ যেতে হয় তাঁকে। তাই আসন্ন আইপিএলের আগে হার্দিক চোট মুক্ত কিনা তা দেখার জন‍্য ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। আর সেখানেই পাস করেন তিনি। জাতীয় অ্যাকাডেমিতে বলও করেছেন বলে জানানো হয়েছে সেই রিপোর্টে। এদিন এনসিএ-র এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন,”এনসিএ-তে ওর বল করার দরকার ছিল না, হার্দিক ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছেন। ইয়ো ইয়ো পরীক্ষায় দুর্দান্ত ফল করেছেন হার্দিক। ইয়ো ইয়ো পরীক্ষায় পাশ করার জন্য ১৬.৫ পয়েন্ট পেতে হয়। হার্দিক সেখানে ১৭-র বেশি পয়েন্ট পেয়েছেন।”

এদিকে হার্দিক ফিটনেস পরীক্ষায় পাশ করলেও, ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করতে পারেননি পৃথ্বী শহ। এনসিএ-তে পৃথ্বী পেয়েছেন ১৫ পয়েন্ট। পৃথ্বীর ফিটনেস পরীক্ষা নিয়ে এনসিএ সূত্রে বলা হয়েছে, “এগুলো ফিটনেস সম্পর্কে কিছু তথ্য। এর ফলে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা আটকাবে না পৃথ্বীর। এই পরীক্ষার ফলে খুব বেশি কিছু যায় আসবে না। পর পর তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন পৃথ্বী। এর ফলে ক্লান্তি আসবেই। সেটা ফিটনেস পরীক্ষায় প্রভাব ফেলতেই পারে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...