Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলের ফাইনালে উঠতে পারল না এটিকে মোহনবাগান। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েও দু’পর্ব মিলিয়ে ২-৩ গোলের ব্যবধানে হেরে ছিটকে গেল তারা। বুধবার ম্যাচে একমাত্র গোল করেন রয় কৃষ্ণা।

২) আইএফএ আয়োজিত কন্যাশ্রী কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। ম্যাচ হবে দুপুর সাড়ে চারটে। তার আগে সুষ্ঠু ভাবে ম্যাচ আয়োজন করতে বুধবার পরিদর্শন করা হল কিশোর ভারতী স্টেডিয়াম। পরিদর্শনে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ অনেকে।

৩) এশিয়ার ফুটবলের উন্নয়নে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে ইস্টবেঙ্গল ক্লাব। শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান তানভীরের আমন্ত্রণে বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছেন লাল-হলুদ কর্তারা।

৪) রাশিয়ার বদলে ভারতে বসতে চলেছে ২০২২ সালের বিশ্ব দাবা অলিম্পিয়াডের আসর। ভারতীয় দাবা সংস্থা জানিয়েছে, চেন্নাইয়ে হবে এই দাবা প্রতিযোগিতা।

৫) সন্দীপ নাঙ্গালকে কে এবং কারা খুন করল তা এখনও অজানা তদন্তকারীদের। সোমবারের এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন বহু কবাডি খেলোয়াড়। তাঁরা জালন্ধরের ওই প্রতিযোগিতায় আর খেলতে চাইছেন না। তাঁদের দাবি, অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত খেলবেন না তাঁরা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...