Sunday, June 28, 2026

দোল উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বদল, বাতিল কয়েকটি লোকাল ট্রেন

Date:

Share post:

আজ দোল। দিগন্তে আজ রঙ লেগেছে। আর তাই মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর চলাচল। ইস্ট-ওয়েস্ট মেট্রোও চলবে দুপুর ৩টে থেকে।

আরও পড়ুন:Dol-Festivel: দোলে সুখী থাকতে পোশাক আর রং বাছুন নিজের রাশি অনুযায়ী

দোলের কারণে ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। রঙের উৎসব উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়া ডিভিশনে রবিবারের সময়সূচি মেনে লোকাল ট্রেন চলবে।

বসন্তোৎসব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। রঙের আনন্দে সামিল সকলেই।

এদিকে এরই মধ্যে শোনা যাচ্ছে পয়লা বৈশাখের আগেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন। চলছে চূড়ান্ত পরীক্ষা। গতকাল শিয়ালদহ স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন। সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদহ স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রোর চাকা গড়াবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...