Tuesday, June 23, 2026

ইউক্রেনের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আর্জি

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদে দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইউক্রেনকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেই অনন্য কৃতিত্ব ও অদম্য সাহসের স্বীকৃতি স্বরূপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Ukraine President Volodymyr Zelenskyy) নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) দেওয়ার আবেদন জমা পড়ল নোবেল কমিটির কাছে।

নরওয়ের নোবেল কমিটিকে এই আবেদনটি করেছেন ইউরোপের বহু প্রাক্তন এবং বর্তমান রাজনীতিবিদ। পাশাপাশি এই কমিটিকে নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত বাড়ানোর জন্যও অনুরোধ জানিয়েছেন তাঁরা। সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, নোবেল কমিটির কাছে জমা দেওয়া আবেদনটিতে বলা হয়েছে, আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে, নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) মনোনয়ন প্রক্রিয়ার সময়সীয়া ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হোক এবং জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ও ইউক্রেনের অগণিত সাধারণ মানুষকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হোক। ইউরোপীয় রাজনীতিবিদরা নোবেল কমিটিকে মনোনয়ন প্রক্রিয়া নতুন করে শুরু করার আবেদনও জানিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের বাঙালি হিন্দুদের উৎখাত নিয়েও ছবি হোক, দ্য কাশ্মীর ফাইলস দেখে সরব তসলিমা

এখনও পর্যন্ত ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্যে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থার আবেদন জমা পড়েছে। চলতি বছরের অক্টোবর মাসের ৩ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে।



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...