Saturday, May 16, 2026

“অগ্নিমিত্রা উড়ে যাবে, কেয়ার ইতিহাস-অঙ্কে জ্ঞান নেই”, বিজেপি প্রার্থীদের কটাক্ষ বাবুলের

Date:

Share post:

প্রথমে দলবদল ও তার কিছুদিনের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় আসানসোল লোকসভা কেন্দ্রটি জনপ্রতিনিধি শূন্য হয়। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের ছেড়ে আসা সেই আসানসোল কেন্দ্রেই গেরুয়া শিবিরের প্রার্থী একসময় রাজ্য বিজেপিতে বাবুল ঘনিষ্ঠ নেত্রী বলে পরিচিত অগ্নিমিত্রা পাল। তাঁরা দু’জন খুব ভালো বন্ধুও ছিলেন। তাই প্রার্থী হওয়ার জন্য অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল। তবে রাজনীতির ময়দানে অগ্নিমিত্রাক খোঁচা দিতে ছাড়লেন না বাবুল। অগ্নিমিত্রা প্রসঙ্গে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর দাবি, ”আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। তবে শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে৷”

পাল্টা অগ্নিমিত্রার দাবি, ”বাবুল সুপ্রিয়কে দেখে নয় বা তার কথা শুনে আমার রাজনীতিতে আসা নয়, নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়েই সক্রিয় রাজনীতিতে পা রেখেছি। আমি মোদিজির বড় ফ্যান। বাবুল সুপ্রিয় ভালো বন্ধু হতে পারেন। তবে রাজনীতিতে উনি এখন আমার শত্রু।”

আসানসোলে তাঁর নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর শত্রুঘ্ন সিনহাকেও তৃণমূলের বহিরাগত প্রার্থী কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, আসানসোলবাসী মেনে নেবে না শত্রুঘ্ন সিনহাকে। তারই পাল্টা দিয়ে বাবুল বলেন, “বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে ফের মুখিয়ে রয়েছে জনগণ। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা। বাংলা তথা গোটা ভারতের আজ প্রধান মুখ মমতাদি। আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন৷ শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে বিজেপি প্রার্থী।”

শুধু অগ্নিমিত্রা নয়, বালিগঞ্জে তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কেয়া ঘোষকেও কটাক্ষ করেন বাবুল। একটি টুইটে তিনি লেখেন, “১. Over-confidence ব্যাপারটা যে খুব বিপজ্জনক, আশ্চর্য নই যে ‘কেয়া ঘোষ’ তা জানে না। ২. ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই তাই রাজনীতিতে একবার দল বদল করাকে ‘জামা বদলানো’র সাথে তুলনা করা যায় না তাও জানে না। ৩. অংকেও জ্ঞান সীমিতই হবে তাই ১০০% ব্যাপারটা যে কি সেটাও জানে না।” প্রসঙ্গত, বালিগঞ্জের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর বাবুলকে দলবদলু, গিরগিটি বলে মন্তব্য করেছিলেন কেয়া।

আরও পড়ুন- নরওয়েতে ভেঙে পড়ল মার্কিন সেনাবাহিনীর বিমান, মৃত ৪ জওয়ান

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...