Friday, May 22, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রান হারালেন রেলওয়ে এফসির তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষ

Date:

Share post:

অকালেই প্রাণ হারালেন তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষ (Debojyoti Ghosh)। মাত্র ২৫ বছর বয়সে প্রান হারালেন তরুণ এই ফুটবলার। শনিবার নদিয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে খেলার মাঠেই প্রাণ হারালেন তিনি। এবছর ইস্টবেঙ্গলে (Eastbengal) খেলার কথা ছিল দেবজ্যোতির। গত মরশুমে কলকাতা লিগে (Kolkata League) রেলওয়ে এফসির (Railways FC) হয়ে খেলেছিলেন দেবজ্যোতি। গতবছর কলকাতা লিগে রেলওয়েজের হয়ে মাঝমাঠে তাঁর খেলে নজর কেড়েছিল ইস্টবেঙ্গলের।

শনিবার নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে চলছিল খেলা। সেখানেই বুকে বল লাগে দেবজ্যোতির। মাঠেই পড়ে যান তিনি। বমি করতে থাকেন। সঙ্গে সঙ্গে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই হাসপাতালে পৌঁছলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনার পরই শোকের ছায়া কলকাতা ময়দানে। রেলওয়ে এফসির কোচ রাজু দত্ত বলেন, “শারীরিক কোনও সমস্যা ছিল না। খুব ভাল ফুটবলার ছিল ও। ওর মতো ভদ্র খেলোয়াড় আমি দেখিনি। ইস্টবেঙ্গলের স্থানীয় লিগে খেলার কথা ছিল পরের মরশুমে।”

আরও পড়ুন:Glenn Maxwell: দীর্ঘদিনের বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন গ্লেন ম‍্যাক্সওয়েল

 

 

Related articles

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...