Saturday, March 14, 2026

Lakshya Sen: অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ই লক্ষ‍্য ভারতীয় শাটলার লক্ষ‍্য সেনের

Date:

Share post:

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের (All England Championship)ফাইনালে পৌঁছেছেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen )। সেমিফাইনালে লক্ষ‍্য হারিয়েছেন বিশ্বের সাত নম্বর লি জি জিয়াকে। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ১২-২১, ২১-১৯। আর এই জয়ের পরই উচ্ছসিত লক্ষ‍্য।

১৯৮০ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের খেতাব পকেটে পুরেছিলেন প্রকাশ পাড়ুকোন। এরপর ২০০১ সালে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে পুল্লেলা গোপাচাঁদের হাত ধরে। তারপর ২০১৫ সালে মেয়েদের ফাইনালে সাইনা নেহওয়াল পৌঁছালেও খেতাবের স্বপ্ন অপূর্ণ থেকে যায় তাঁর। আর ২০১৫ পর আবার ২০২২। আবারও অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরেক ভারতীয়। আবারও সোনালি স্বপ্ন উস্কে দিলেন লক্ষ্য সেন। খরা কাটাতে মরিয়া ভারতীয় এই শাটলার।

প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্র লক্ষ‍্য। আর তাঁর সামনেই স্যার প্রকাশ পাড়ুকোনের কীর্তিকে স্পর্শ করার সোনালি সুযোগ। এই প্রশ্ন উঠতে লক্ষ‍্য বলেন,”আমিও যে কিছু করতে পারি, সেই মন্ত্র তো স‍্যারের থেকে পেয়েছি। সেটা মাথায় রেখেই খেতাবি লড়াইয়ে নামব।”

প্রথমবার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে কেমন লাগছে? এর জবাবে লক্ষ‍্য বলেন,”স্বীকার করতে লজ্জা নেই, বেশ ঘাবড়েই গিয়েছিলাম। তবে পরিস্থিতি বুঝে নিয়ে ঠিক করেছিলাম, একটা করে পয়েন্ট অর্জন করার উপরে জোর দিতে হবে। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের সেমিফাইনালে খেলছি, ফলে নানা চিন্তা মাথায় এসে ভিড় করছিল। কিন্তু আমি নিজের লক্ষ্যে ছিলাম স্থির।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...