Thursday, May 14, 2026

ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার, ৩০৪ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৬৮৪.৮২ (⬇️ -০.৫৩%)

🔹নিফটি ১৭,২৪৫.৬৫ (⬇️ -০.৪০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা অব্যাহত রেখে বুধবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৩০৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক পাশাপাশি নিফটি নেমেছে ৬৯ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩০৪.৪৮ পয়েন্ট বা -০.৫৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৬৮৪.৮২। এনএসই নিফটি (NSE Nifty) -৬৯.৮৫ পয়েন্ট বা -০.৪০ শতাংশ নেমে হয়েছে ১৭,২৪৫.৬৫।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...