Thursday, May 14, 2026

মৃত্যু-রাজনীতির পর্দাফাঁস, বগটুইতে ঢুকতে বাধা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলকে

Date:

Share post:

বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গেল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। উদ্দেশ্য ছিল গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলা। কিন্তু গ্রামে ঢোকার মুখেই  এদিন গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পড়ে বিজেপির প্রতিনিধিদল। গতকাল বুধবার বিজেপির প্রতিনিধিরা বগটুই যাওয়ার পথে ল্যাংচা খেয়ে পিকনিক করেছিল। বিধ্বস্ত এলাকা দেখতে যাওয়ার আগে এভাবে সদলে আনন্দোৎসব করতে করতে ল্যাংচা খাওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে বিজেপি। তারপর বৃহস্পতিবার ফের গ্রাম পরিদর্শনে যেতে গিয়ে পথ অটকালেন খোদ গ্রামবাসীরাই।  গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বহুক্ষণ অপেক্ষা করে থাকতে হয় প্রতিনিধিদলকে। দীর্ঘ সময় পরে ওই প্রতিনিধিদল বগটুই গ্রামে পৌঁছয়।

৫ সদস্যের  এই কেন্দ্রীয় প্রতিনিধিদলে ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সতপাল সিং, প্রাক্তন আইপিএস ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার  ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির নেত্রী ভারতী ঘোষ ।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...