Friday, April 24, 2026

দ্রুত বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, এডিজি-র চিঠি গেল পুলিশ সুপারদের কাছে

Date:

Share post:

বগটুইয়ের ঘটনা অতি ভয়াবহ। এত নৃশংস ঘটনা ঘটতে পারে ভাবা যায়নি বলে ঘটনাস্থলে গিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তারপরেই পুলিশকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, এই ঘটনা যেন আর কখনও না হয়। পুলিশের (Police) ডিজি মনোজ মালব্যকে (DG Manoj Malabya) সারা রাজ্যের সব কোণা থেকে বেআইনি অস্ত্র-বোমা উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতার (CM Mamata Banerjee) নির্দেশের পরেই এবার জেলার পুলিশ সুপারদের জরুরি ভিত্তিতে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

নবান্ন সূত্রে খবর, সব জেলার পুলিশ সুপারদের কাছে এডিজি (ADG) (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম (Javed Shamim)। বলা হয়েছে, ১০দিনের মধ্যে এই অস্ত্র উদ্ধার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন এডিজি। সব জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আগামী 10 দিন নবান্নের অনুমতি ছাড়া নিজেদের এলাকার বাইরে যেতে পারবেন না। এই নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল হোসেন

অভিযান চালিয়ে জরুরি ভিত্তিতে প্রতিটি জেলায় সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের রিপোর্ট জানাতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন জাভেদ শামিম। এবিষয়ে নজরদারি করতে ডিআইজিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ছোট অপরাধে অভিযুক্তদের সঙ্গে যুক্তদের থেকে অপরাধে জড়িত থাকব না এই মর্মে ‘বন্ড’ নিতে বলা হয়েছে। তাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে গোয়ান্দা বিভাগকে।




Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...