Wednesday, June 24, 2026

রুশ-বিতর্কে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক!

Date:

Share post:

ইনফোসিস (Infosys)-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই হওয়ার সুবাদে তাঁর সঙ্গে ওই তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের যোগাযোগ নিবিড়। ইনফোসিসে রুশ যোগের সূত্রে বিতর্কের মুখে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। ইউক্রেনে বর্বর আগ্রাসনে বিশ্বের কাঠগড়ায় রাশিয়া। ব্রিটেন যুদ্ধাপরাধী পুতিনের দেশকে কালো তালিকায় ফেলেছে। বন্ধ করেছে সব ধরনের আর্থিক লেনদেন। এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে ইনফোসিসের যোগসূত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

আরও পড়ুন-১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকার পর ১৬ জনের মৃত্যু, মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র  

অভিযোগ, ঋষি (Rishi Sunak) এখনও রাশিয়ার সঙ্গে ব্যবসা করে লাভবান হচ্ছেন। কারণ, ঋষির স্ত্রী অক্ষতা মূর্তি তাঁর বাবার সংস্থা ইনফোসিসের (Infosys) অন্যতম অংশীদার এবং ইনফোসিস এখনও রাশিয়ায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। মস্কোয় ইনফোসিসের অফিস আছে এবং রুশ ব্যাঙ্ক আলফার সঙ্গেও তাদের নিয়মিত লেনদেন চলে। ফলে ব্রিটিশ সংবাদ মাধ্যম সরাসরি তুলছে প্রশ্ন, রাশিয়া থেকে তিনি কি আর্থিকভাবে লাভবান হননি? ঋষির ব্যখ্যা, তিনি কোনওভাবেই ইনফোসিসের সঙ্গে যুক্ত নন। ইনফোসিসও বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সংস্থাগুলির সঙ্গেও তাদের কোনও বাণিজ্যিক সম্পর্ক নেই। তাতেও অবশ্য বিতর্ক থামছে না।




Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...