Monday, March 16, 2026

এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Date:

Share post:

এবার কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

জানা যাচ্ছে, আইএফএয়ের কাছে ইতিমধ্যেই প্রথম ডিভিশনের লিগে খেলার জন্য আবেদন করা হয়েছ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তরফ থেকে। এছাড়াও জানা যাচ্ছে ক্লাবের সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি পদে রয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। সূত্রের খবর, এই ক্লাবকে ‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’ নামেই প্রথম লিগে খেলতে দেখা যাবে।

আইএফএ সূত্রের খবর, রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে কথা বলেছেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। জানা যাচ্ছে নিয়ম মেনেই লিগ খেলতে চেয়ে আবেদন পত্রও জমাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:IPL: দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারল মুম্বই ইন্ডিয়ান্স

 

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...