Sunday, May 31, 2026

যুদ্ধ আবহেই ভারত সফরে রুশ বিদেশমন্ত্রী, প্রবল চাপের মুখে ভারত

Date:

Share post:

একমাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া -ইউক্রেন যুদ্ধ। যুদ্ধে প্রাণ হারয়েছেন বহু সেনা। রুশ ক্ষেপনাস্ত্রে মারা গেছেন কয়েকশো ইউক্রেনবাসী। আর এই আবহেই ভারত সফরে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সূত্রের খবর, মার্চের ৩১ তারিখ নয়াদিল্লি পৌঁছতে পারেন তিনি। ওই একইদিনেই আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাসও ।

আরও পড়ুন:বেলাগাম পেট্রোপণ্যের দাম, বন্ধ হচ্ছে একের পর এক রুটের বাস

জানা গেছে, আগামী ১ এপ্রিলই নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসতে পারেন সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধে মস্কোর উপর চাপানো আর্থিক নষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল। মার্চের ৩০ তারিখ চিন সফরে যাচ্ছেন রুশ বিদেশমন্ত্রী। সেখানে পাকিস্তান,ইরান তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। একদিকে ভারতকে পাশে পেতে মোদি সরকারের উপর চাপ বাড়াতে ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস। অন্যদিকে, লাভরভও পুরোন বন্ধুত্বের দাবি নিয়ে দিল্লি আসছেন।স্বভাবতই ভারত প্রবল চাপে রয়েছে বলে মনে করছেন বিশ্লষকরা।


প্রসঙ্গত, রাষ্ট্রসংঘে ইউক্রেন-রাশিয়া রেজোলিউশনে ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। সংসদে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতিতে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে হিংসা বন্ধ করার আহ্বানও জানিয়েছি।

Related articles

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...