Saturday, June 20, 2026

বেলাগাম পেট্রোপণ্যের দাম, বন্ধ হচ্ছে একের পর এক রুটের বাস

Date:

Share post:

অতিমারি কাটিয়ে ছন্দে ফিরছে জনজীবন। স্কুল-কলেজ-অফিস খুলছে ধীরে ধীরে। ট্রেন-মেট্রোর মত ভিড় বাড়ছে অটো-বাসেও। কিন্তু জ্বালানির দামে আগুন। বেলাগাম হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। তাই একে একে বন্ধ হচ্ছে বিভিন্ন রুটের বাস পরিষেবা। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে মুকুন্দপুর থেকে হাওড়া ২৪এ/১ রুট। বন্ধ ফলতা-বাবুঘাট ৮৩ নম্বর রুট। প্রায় বন্ধের দিকে এগোচ্ছে বাঘাযতীন-হাওড়া ১৭, এসডি৪ ঠাকুরপুকুর-যাদবপুর-সহ একাধিক রুট।বাড়তি ভাড়া নিয়েও তাঁদের যে বিশেষ লাভ হচ্ছে না, তা এককথায় স্বীকার করে নিচ্ছেন অধিকাংশ মালিকই। তাঁদের বক্তব্য, একদিকে তেলের দাম লাগামছাড়া, অন্যদিকে গড়ির সিএফ সার্টিফিকেট না থাকায় বাসের বের করতে বেগ পেতে হচ্ছে।


আরও পড়ুন:মমতার দেখানো পথে পাঞ্জাবে এবার ‘দুয়ারে রেশন’ চালুর ঘোষণা ভগবন্ত মানের


সম্প্রতি বসে যাওয়া গাড়ি ক্ষেত্রে সিএফে ছাড়ের ঘোষণা করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, যে সমস্ত গাড়ির সিএফ ফেল আছে, তারা এককালীন দেড় হাজার টাকা দিয়েই গাড়ির সিএফ করিয়ে নিতে পারেন। জরিমানা দিতে হবে না। তাহলে সমস্যা কোথায়? মালিক পক্ষের বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দামের কারণে রোজই বাসের ভাড়া বাড়ানো সম্ভবপর নয়। এতে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরাও। তাই আর রাস্তায় বাস বের করা সম্ভব হবে না।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...