Tuesday, March 17, 2026

বগটুইকাণ্ড: সাসপেন্ড হওয়া আইসি, মিহিলাল, শেখলালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

বগটুইকাণ্ডে (Bagtui Violence) সাসপেন্ড হওয়া রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। পাশাপাশি, নিহত নাজিমা বিবির (Nazima Bibi) স্বামী শেখলাল শেখকেও (Sekhlal Sheikh) জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। সোমবারই রামপুরহাটের এসডিপিওকে (Rampurhat SDPO) জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। এরপরই মঙ্গলবার রামপুরহাট থানার (Rampurhat Police Station) সাসপেন্ড হওয়া আইসিকে তলব (IC) করা হয়।

আরও পড়ুন-পাণ্ডবেশ্বরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল, অনুমোদন করে না দল: কুণাল

এদিকে, আবারও মিহিলাল শেখকে (Mihilal Sheikh) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার বাতাসপুর থেকে তাঁকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়েছেন সিবিআই অফিসাররা। বগটুইকাণ্ড নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। সোমবারও জিজ্ঞাসাবাদের জন্য মিহিলালকে নিয়ে যাওয়া হয়েছিল ওই অস্থায়ী ক্যাম্পে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা আনারুল হোসেনের (Anarul Hossein) সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মিহিলালকে।

আরও পড়ুন-ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ

জানা গিয়েছে, রামপুরহাট থানার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হবে, ঘটনার সময় থানায় পুলিশের গতিবিধি। এদিকে বগটুইকাণ্ডের (Bagtui Violence) অন্যতম সাক্ষী নাজিমা বিবি সোমবার রামপুরহাট হাসপাতালে মারা গিয়েছেন। স্ত্রী মৃত্যুর পর নাজিমার স্বামী সেকলাল শেখ একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, মিহিলাল শেখ ও শেখলাল শেখ এই দুজনেই ঘটনার রাতের প্রত্যক্ষদর্শী বলে দাবি করছেন। তাঁরা নিজেদের আত্মীয়দের হারিয়েছেন এই ঘটনায়। এই পরিস্থিতিতে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...