Sunday, May 24, 2026

ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

Date:

Share post:

বিচারপতিদের মধ্যে প্রকাশ্যে বেনজির সঙ্ঘাত। ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি। শুধু তাই নয়, প্রকাশ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করা হল। কার্যত নজিরবিহীন ঐই ঘটনটি ঘটল কলকাতা হাইকোর্টে।

ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে  অভিযোগ এনে  দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।  বুধবার স্কুলে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ মামলার শুনানির সময় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের একাধিক রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গঠিত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অভিযোগ, একক বেঞ্চের একের পর এক রায়ের উপরে স্থগিতাদেশ দিচ্ছে ডিভিশন বেঞ্চ। সম্প্রতি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ।  তাছাড়া শিক্ষক নিয়োগ মামলায় এসএসসি-র তৎকালীন উপদেষ্টার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব চেয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।  এই প্রেক্ষিতেই অত্যন্ত  ক্ষুব্ধ হয়ে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করলেন।

Related articles

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...