Saturday, May 2, 2026

Corona update: সুস্থতার পথে আরও একধাপ এগিয়ে স্বস্তিতে ভারত!

Date:

Share post:

করোনা( corona) নিয়ে চিন্তা বাড়ছে চিনে(China)। সেখানে লকডাউনের জেরে শুনশান রাস্তাঘাট, বাজার হাট। আর ঠিক তার উল্টো ছবি এদেশে। পজিটিভিটি রেট (Positivity rate) কমে হল ২০ শতাংশ, সুস্থতার পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ।

Sector Five-Accident :  সেক্টর ফাইভে স্কুল বাস-স্কুটি সংঘর্ষ, মৃত এক
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফ থেকে বুধবার যে পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৪। যদিও দুশ্চিন্তার কারণ এখনও সেই মৃত্যু হার। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ১০১ জনের।

চিকিৎসকেরা বলছেন পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।বিশেষত  দেশের সুস্থতার  হার বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৪১০ জন করোনাকে জয় করেছেন। গত ২৪ ঘণ্টার রিপোর্টের ভিত্তিতে দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। বিশেষজ্ঞদের মতে টিকাকরণে  জোর দিয়ে এসেছে এই সাফল্য । এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৩ কোটি ৮২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...

দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়! পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

ভোট পরবর্তী হিংসায় দফায় দফায় উত্তেজনা বাড়ছে উত্তর ২৪ পরগনার ফলতায়। অভিযোগ ওঠে ২৯ তারিখ ভোটের দিন ইভিএমে...

দুশোর বেশি আসনে জিতছি, না বললে কাউন্টিং সেন্টার ছাড়বেন না: বার্তা তৃণমূল সুপ্রিমোর, লড়াকুদের পুরস্কারের ঘোষণা

“অনেক লড়াই করেছেন যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। ২০০-র বেশি আসন পাব। রাত ২ টা বাজলেও কাউন্টিং...

বিরোধীরাও নিশ্চিত তৃণমূল ২০০-র বেশি আসন জিতছে: নথি পেশ কুণালের

নির্বাচনের ফল ঘোষণার আগে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল আসন ধরে ধরে হিসাবে ব্যস্ত। একদিকে যেমন ভোট গণনা নিয়ে...