Tuesday, June 23, 2026

Sector Five-Accident :  সেক্টর ফাইভে স্কুল বাস-স্কুটি সংঘর্ষ, মৃত এক

Date:

Share post:

সল্টলেকের সেক্টর ফাইভে  তীব্র গতিতে ছুটে আসা স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল স্কুটি চালকের। স্কুটি চালকের নাম লাল্টু বৈদ্য।  তিনি  হাওড়া সালকিয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি স্কুটি নিয়ে সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন।  বুধবার সকাল আটটা নাগাদ সেক্টর ফাইভের সিআরপিএফ ক্যাম্পের কাছে পৌঁছনো মাত্রই পিছন থেকে তীব্র গতিতে ছুটে আসা স্কুল বাসটি ধাক্কা মারে স্কুটিকে। স্কুলবাসটিতে সে সময় অসংখ্য পড়ু্য়া ছিল। শিশুভর্তি স্কুল বাসের গতি বেশি থাকা নিয়েও প্রশ্ব উঠেছে।

পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে আহত  স্কুটি চালককে। তাকে  বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাসটিকে আটক করা হয়েছে।  চালক পলাতক।  দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...