Monday, April 27, 2026

North Bengal :  ভুট্টার জমিতে বিস্ফোরণ, গুরুতর জখম এক শিশুকন্যা

Date:

Share post:

ভুট্টার জমিতে বিস্ফোরণে গুরুতর জখম হল এক শিশুকন্যা। তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।  শিশুটির শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।  বুধবার দুপুরে মালদহের রতুয়া থানার চাঁদমণি এলাকায় ভুট্টার জমিতে এই বিস্ফোরণ হয়। জখম  শিশু কন্যার নাম খালেদা বেগম। পুলিশ জানিয়েছে এদিন সকালে রোজকার মতো বাড়ির কাছের  ভুট্টার জমিতে খেলতে গিয়েছিল ছোট্ট  খালেদা।  সেই সময় হঠাৎই বিস্ফোরণের শব্দ হয়। আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারে লোকেরা। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতাল।  কিন্তু আঘাত গুরুতর হওয়ায় শিশুটিকে স্থানান্তর করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।  ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...