Thursday, May 14, 2026

ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারের বিরুদ্ধে একযোগে সরব সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা

Date:

Share post:

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল(Petrol), ডিজেল(Disel), রান্নার গ্যাস(Gas) সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই ইস্যুতে এবার একযোগে নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠল গোটা গান্ধী পরিবার(Gandhi Family)। এদিন লোকসভায় মূল্যবৃদ্ধির পাশাপাশি ১০০ দিনের কাজে বরাদ্দ কমানোর ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। পাশাপাশি মূল্যবৃদ্ধি ইস্যুতে টুইটারে সরব হন রাহুল গান্ধী(Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)।

মূল্যবৃদ্ধি ইস্যুতে এদিন টুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নিয়ে রাহুল গান্ধী লেখেন, “ওঁকে প্রশ্ন করো না। উনি ফকির। ওঁর কাজ হয়ে দাঁড়িয়েছে রোজ পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি করা।” একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ, পাকিস্থান, ভুটান, নেপালের থেকে ভারতে পেট্রল, ডিজেলের দাম বেশি। পাশাপাশি টুইটারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “অনুগ্রহ করে মানুষকে জানান, ভোটের সময় পেট্রল ডিজেলের দাম স্থির রাখার ফর্মুলাটা কী!”

আরও পড়ুন:Helicopter: হেলিকপ্টারে বৈষ্ণোদেবী ঘুরতে যেতে চেয়ে প্রতারণার ফাঁদে উত্তরপাড়ার ব্যবসায়ী

উল্লেখ্য, উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে নির্বাচনের আগে টানা প্রায় ৪ মাস কোনওরকম মূল্যবৃদ্ধি হয়নি জ্বালানী তেলের। তবে নির্বাচন পর্ব শেষ হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে জ্বালানী তেলের দাম। শেষ ১০ দিনে ৯ বার দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। এই পরিস্থিতিতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ‘মূল্যবৃদ্ধি মুক্ত ভারত’ অভিযান শুরু করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এবার একযোগে গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হল গোটা গান্ধী পরিবার।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...