Tuesday, June 23, 2026

Helicopter: হেলিকপ্টারে বৈষ্ণোদেবী ঘুরতে যেতে চেয়ে প্রতারণার ফাঁদে উত্তরপাড়ার ব্যবসায়ী

Date:

Share post:

আনলাইনে টিকিট কেটে টাকা খোয়ালেন ব্যবসায়ী।

ইচ্ছে ছিল হেলিকপ্টারে বৈষ্ণোদেবী দর্শনে যাবেন। সেই মতো অনলাইনে টিকিট কেটে প্রতারিত হলেন উত্তরপাড়ার বি কে স্ট্রিটের ব্যবসায়ী দীপক শর্মা (Dipak Sharma)। এই মাসের ২২ তারিখ সপরিবার বৈষ্ণোদেবী দর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো তিনি যোগাযোগ করেন হেলিকপ্টার (Helicopter) ভাড়া দেওয়ার সংস্থা ‘শ্রীমাতা বৈষ্ণদেবী সিরিন বোর্ড’-র সঙ্গে। জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত সংস্থার প্রতিনিধি আকাশ সিং-এর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় দীপক শর্মার। আকাশ সিং তাঁকে ব্যাঙ্কের ডিটেলস পাঠিয়ে সেখানে টাকা দিতে বলেন। চারজনের জন মোট ভাড়া ৬৯২০ টাকা সংস্থার এসবিআই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন দীপক শর্মা।

কয়েকদিন পর ফের টাকা চাওয়া হয় দীপকের থেকে। টাকা না দিলে টিকিট পাওয়া যাবে না বলায় সন্দেহ হয়। আর টাকা না দিয়ে দীপক উত্তরপাড়া স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে গোটা ঘটনা জানান। ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেটি ফ্রড। এরপরে চুঁচুড়া সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বিভাগে অভিযোগ করেন দীপক শর্মা। দীপক বলেন, “কোনো ওটিপি দিইনি। অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি তাও ফর্ট হয়ে গেল।“ তাঁর প্রশ্ন, “অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি তাহলে কেন ব্যাঙ্ক দায়িত্ব নেবে না। পুলিশ বলছে টাকা ফেরত পাওয়া যাবে না। তাহলে অনলাইন লেনদেন কি করা যাবে না। সঠিক তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক যাতে আর কেউ এই ভাবে প্রতারিত না হয়

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...