Friday, May 15, 2026

IPL: ‘এবার রাজস্থানই আইপিএল খেতাব জিতবে’, বললেন দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল

Date:

Share post:

২০২২ আইপিএল (IPL 2022) চ‍্যাম্পিয়ন হবে রাজস্থান রয়‍্যাল(Rajasthan Royals)। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন রাজস্থান দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল ( Yuzvendra Chahal)। প্রথম ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারিয়ে আইপিএলের (IPL 2022) অভিযান শুরু করেছে রাজস্থান রয়্যালস। আগামী শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। তার আগে এমনটাই জানালেন চ‍্যাহাল।

এদিন এক সাক্ষাৎকারে চ‍্যাহাল বলেন,” আইপিএলে কাগজে-কলমে আমরা সবচেয়ে শক্তিশালী দল। আমাদের দুর্দান্ত ওপেনার রয়েছে। টিমে টপ অর্ডারে আছে সঞ্জু স্যামসন,দেবদত্ত পাডিক্কলের মতন ক্রিকেটার রয়েছেন। মিডল অর্ডারে শিমরন হেটমায়ার, করুণ নায়াররা আছেন। দুরন্ত অলরাউন্ডার এবং দুরন্ত বোলার রয়েছে। টিমে ন্যাথান কুল্টার-নাইল, আর অশ্বিন এবং অবশ্যই আমি আছি। দলটা বেশ ভাল দেখাচ্ছে। সঞ্জু আর আমার বন্ডিং খুব ভাল। আমরা দলের পরিকল্পনা নিয়ে সবসময় আলোচনা করি। রাজস্থানকে শক্তিশালী দল মনে হচ্ছে। আমি নিশ্চিত যে, আমরা এবার খেতাব জিতব।”

আরও পড়ুন:Ravi Shastri: বিরাটের ব‍্যাটিং নিয়ে কী বললেন শাস্ত্রী?

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...