Friday, June 26, 2026

কীভাবে নৃশংসভাবে খুন হলেন তৃণমূলের উপপ্রধান?

Date:

Share post:

বোমা মেরে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন। আর তারপরই জনপ্রিয় নেতার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বগটুই গ্রাম। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৮ জন। কিন্তু কেনই বা খুন করা হল ভাদু শেখকে? কে বা কারা খুন করল তাঁকে? উত্তর খুঁজছে পুলিশ। এরইমধ্যে প্রকাশ্যে এল একটি সিসিটিভি ফুটেজ। যা নিয়ে রীতিমত হতবাক সকলেই।

আরও পড়ুন:SSC:এবার এসএসসি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয়মাল্য বাগচীও

২১ মার্চ সন্ধেয় খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বগটুই মোড়ে চায়ের দোকানের সামনে স্কুটিতে বসে ছিলেন ভাদু। তখন আচমকা দুটি বাইকে চেপে চার দুষ্কৃতী দোকানের সামনে হাজির হয়। বাইক থেকে নামার আগেই তারা ভাদুকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এর পর বাইকে থেকে নেমেও ফের বোমা ছোড়ে। এমনকি এক দুষ্কৃতী বন্দুক বের করে ভাদুকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। কিন্তু ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন ভাদু শেখ।  এর পর তারা বাইকে চড়ে চম্পট দেয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, চায়ের দোকানের উল্টো দিকে একটি বাড়িতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরাতেই ধরা পড়েছে ভাদুকে খুনের দৃশ্য। মোট ৪২ সেকেন্ডের ওই ভিডিয়োটি। তাতে দেখা গিয়েছে ৪০ সেকেন্ডের মধ্যে ভাদুকে খুন করেছে দুষ্কৃতীরা। পুলিশের ধারণা, দু’টি বাইকে চড়ে চার জন নয়, ভাদুকে খুন করতে ছয়-সাত জন দুষ্কৃতী জড়ো হয়েছিল চায়ের দোকান চত্বরে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...