Wednesday, June 3, 2026

নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি এসএসসির প্রাক্তন উপদেষ্টা

Date:

Share post:

দুপুর তিনটের বদলে ৫ টা ১০ নাগাদ নিজাম প্যালেসে হাজির হলেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha)। জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha) ও অলোককুমার সরকারকে (Alok Kumar Sarkar) সিবিআই (CBI) জেরা করতে পারবে। কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। ফলে মঙ্গলবারই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন এসপি সিনহা।

আরও পড়ুন: ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে অভিষেকের মামলা গৃহীত শীর্ষ আদালতে, আগামী সপ্তাহেই শুনানি

অন্যদিকে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি মামলার (SSC Recruitment Case) তদন্তে সিবিআই চাইলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও সাহায্য করতে পারে। শুধু কমিটির সদস্যরাই নন, গ্ৰুপ-ডি মামলায় কর্মরত ৯৮ জনকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। তাঁদের নিয়োগপত্র কে দিল তা জানতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ৯৮ জনকেও জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।



Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...