Tuesday, March 3, 2026

সন্তানকে বাঁচাতে মরিয়া চেষ্টা ইউক্রেনীয় মায়ের, চোখে জল দুনিয়ার

Date:

Share post:

ফুটফুটে এক শিশু, বয়স বড় জোর দুই কী তিন। তাঁর পিঠের ছবি এই মূহুর্তে নেটদুনিয়ায় ভাইরাল। যা দেখে অশ্রুসজল অনেকেই। ইউক্রেনের (Ukraine) এই শিশুটির নাম ভিরা মাকো (Vira Mako)। তাকে বাঁচাতে মা পিঠে লিখে রাখলেন নাম ঠিকানা জানালেন কাতর আর্জি।

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে চল্লিশ দিন। ইউক্রেনে যুদ্ধ চলছে। একের পর এক শহর তছনছ করে দিচ্ছে রুশ সেনা। এমতাবস্থায় পরের দিন সূর্যোদয় দেখবেন কি না এমন বিশ্বাস আর ইউক্রেনবাসীর নেই। তাই নিজের একরত্তি সন্তান ভিরার পিঠে নাম, ঠিকানা লিখে ছবি তুলে শেয়ার করলেন ইউক্রেনের বাসিন্দা সাশা মাইকোভিভ (Sasha Mikoviy)।

রুশ সেনার হামলার জেরে যদি তাঁর এবং পরিবারের মৃত্যু হয় তাহলে তাঁর সন্তানকে কেউ উদ্ধার করে নিয়ে গিয়ে নিজের কাছে রাখে যাতে সে প্রাণে বেঁচে যায়- এমন ভাবনা থেকেই এই প্রচেষ্টা শাশা মাইকোভিভের। তাঁর সন্তানকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য তিনি আবেদন জানান। দুদিন আগেই নিজেদের প্রাণ বাঁচাতে ইউক্রেনের শিশুদের একটি বাসকে ট্যাঙ্কের সামনে ঢাল বানিয়েছিল রুশ সেনারা। কাজেই প্রয়োজনে রেয়াত পাবে না শিশুরাও এটা বুঝে গিয়েছেন ইউক্রেনবাসী। কিন্তু নিজের প্রাণের বিনিময় সন্তানের প্রাণ রক্ষা করতে মরিয়া তাঁরা।

প্রসঙ্গত গত সপ্তাহেই ইউক্রেনের রাজধানী কিভের অনতিদুরে বুচা (Bucha) শহরে গণহত্যা চালানো হয়। বুচা থেকে যে দেহগুলি উদ্ধার করা হয়েছে তার মধ্যে দেখা গেছে বহু শিশুর নিথর দেহ। এই ঘটনার পরেই শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসেন ইউক্রেনের বাবা মায়েরা। ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন অসংখ্য ইউক্রেনবাসী। প্রতিবেশী দেশগুলিতে বেড়েই চলেছে শরণার্থী। রুশ সেনার কবলে পড়লে আর রক্ষে নেই। গুলি চালানোর সময় শিশু-বৃদ্ধ বিচার করছে না তারা। প্রতিমূহুর্ত তাড়া করে বেড়াচ্ছে মৃত্যুভয়। তাই নিজের শিশুকে বাঁচাতে তাঁরা নিয়েছেন এই পন্থা। যদিও এতে আদৌ কী সুরাহা হবে কেউ জানে না।

আরও পড়ুন- এপ্রিলের শেষেই বঙ্গ সফরে আসতে চলেছেন শাহ-নাড্ডা

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...