Friday, June 5, 2026

Jammu & Kashmir:উপত্যকায় বড় সাফল্য! নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি

Date:

Share post:

ফের জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় ২ লস্কর জঙ্গির। পুলিশ জানিয়েছে, নিহত ওই দুই জঙ্গির একজন মুজাফফর সোফি ওরফে মুয়াভিয়া। সে আনসার গাজওয়াত-উল-হিন্দ-এর সদস্য ছিল। অপরজন উমর তেলি ওরফে তালহা, লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। বেশ কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল এই দুই জঙ্গি। তাই এই দুই জঙ্গি নিহতের ঘটনাকে বড়সড় সাফল্য দেখছে জম্মু কাশ্মীর পুলিশ।

আরও পড়ুন:নবরাত্রি: দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ, পাল্টা আক্রমণে ওমর আবদুল্লা


পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ত্রাল অঞ্চলে জঙ্গি আস্তানার খবর পেয়ে অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। বেগতিক দেখে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়।

বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের ঘাঁটি থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই ডেরায় আরও কোনও জঙ্গি লুকিয়ে আচগে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...