Friday, June 5, 2026

SSKM-এ ভর্তি হলেন অনুব্রত, ‘ইচ্ছে থাকলেও আসতে পারছেন না’, CBIকে চিঠি আইনজীবীর

Date:

Share post:

কথা ছিল সিবিআইয়ের(CBI) ডাকে সাড়া দিয়ে বুধবার নিজাম প্যালেসে উপস্থিত হবেন অনুব্রত মণ্ডল(Anuprata Mondal)। সেইমতো মঙ্গলবার বীরভূম(Birbhum) থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে এসে পৌঁছেছিলেন অনুব্রত। সকাল সকাল বেরিয়েও পড়েছিলেন, তবে মাঝপথেই নাটকীয় বাঁক নিলো অনুব্রতর গাড়ি। সিবিআই অফিসে যাওয়ার পরিবর্তে তাঁর গাড়ি শেষ মুহূর্তে গেল এসএসকেএমের(SSKM) রাস্তা ধরে। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। যার ফলে এ দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি হন।

জানা গিয়েছে, বেলা ১১টা ২০ মিনিট নাগাদ এসএসকেএমে পৌঁছয় অনুব্রতর গাড়ি। দুপুর পৌনে দু’টো পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এসএসকেএমের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষার পর একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন চেস্ট মেডিসিন বিশেষজ্ঞকে অনুব্রতর ঘরে ঢুকতেও দেখা যায়। তারপর হাসপাতালে ভর্তি নেওয়া হয় তাঁকে। অন্যদিকে, অনুব্রত হাসপাতলে ভর্তি হওয়ার পর, সিবিআইকে লিখিতভাবে অনুব্রতর আইনজীবী জানিয়েছেন সদ ইচ্ছা থাকলেও অসুস্থতার কারণে আজ সিবিআই দপ্তরে উপস্থিত হতে পারছেন না তিনি। সিবিআই একজন অসুস্থ ও বয়স্ক মানুষ কে হেনস্তা করছে। যদি তারা চান হাসপাতালে এসে অনুব্রত সঙ্গে কথা বলবেন, তাহলে তারা বলতে পারেন।

আরও পড়ুন:Jammu & Kashmir:উপত্যকায় বড় সাফল্য! নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি

উল্লেখ্য, গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে চারবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে তলব করেছিল সিবিআই। যদিও প্রতিবারই সিবিআইয়ের ডাকে উপেক্ষা করে গিয়েছেন তিনি। এরপর পঞ্চম বারের জন্য অনুব্রতকে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফে। সেইমতো সব প্রস্তুতি ছিল তবে হঠাৎ নিজাম প্যালেসের পরিবর্তে এসএসকেএমের রাস্তা ধরলেন অনুব্রত।

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...