Sunday, June 7, 2026

জিভে জল আনা খাদ্য সম্ভার নিয়ে মেক্সিকান ফুড ফেস্টিভ্যাল প্রিন্সটন ক্লাবে

Date:

Share post:

বাঙালিদের মতোই মেক্সিকানরাও অত্যন্ত খাদ্যরসিক। মেক্সিকানদের হাতের রান্নায় জাদু আছে। নিজেদের বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের মতোই  এদের রন্ধনশিল্পও নজরকাড়া।  প্রিন্সটন ক্লাব মেক্সিকানদের সেই ইতিহাসের বিশেষ দিকটিকে মেক্সিকান ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে খাদ্য রসিকদের জন‍্য উপস্থাপন করছে।

প্রিন্সটন ক্লাবের মেক্সিকান ফুড ফেস্টিভ্যালে চটকদার, মশলাদার জিভে জল আনা মেক্সিকান রেসিপিগুলি ভোজন রসিকদের মন ভরাবেই। প্রিমিয়াম নিউ এজ সোশ্যাল ক্লাব প্রিন্সটন ক্লাবে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত  মেক্সিকান ফুড ফেস্টিভ্যাল চলবে।খাবারের তালিকায় আপনি প্রথমেই রাখতে পারেন “স্যুপ ক্যাল্ডো ডি রেস” যা একটি সুস্বাদু মেক্সিকান স্যুপ। এটি একটি সুস্বাদু মুরগির ঝোল যাতে প্রচুর সবজি যেমন স্কোয়াশ, ভুট্টা, গাজর, বাঁধাকপি এবং আলু দিয়ে ভরা।  শুধু চিকেন নয়, স‍্যুপের মধ্যে নিরামিষ বিকল্পও রয়েছে। যেমন “চিজ ফান্ডিডো” চোরিজো দিয়ে তৈরি পদটি মুখে দিলেই গলে যাবে। আবার চিজ গর্ডিটা ক্রাঞ্চ সহ একাধিক লোভনীয় পদ থাকছে। যেমন “চিজ ব্রাস্ট উইথ চারকোল বুরিটোস”, “নাচোস গ্র্যান্ডে পিন্টু বিনস” ইত্যাদি। ক্রিমি পনির সস, পেঁয়াজ, টমেটো এবং টর্টিলা চিপস দিয়ে তৈরি এই নাচোস আপনার হৃদয় হরণ করবেই। আবার আপনি যদি স্যালাডের খোঁজে থাকেন, তাহলে :মেক্সিকান চপড স্যালাড “-ভেজিটেরিয়ান বা চিকেন ক্যাটাগরিতে একটি সঠিক পছন্দ হবে। এছাড়াও স্মোকড টমেটো সালসা সহ ব্ল্যাক বিন্স কুয়েসারিটোর স্মোকি টমেটো, পনির এবং ক্রিস্পি গ্রিলড টর্টিলার মধ্যে স্যান্ডউইচ করা কালো মটরশুটি আপনাকে মুগ্ধ করবেই।মূল কোর্সে রয়েছে আকর্ষণীয় ফিয়েস্তা রাইস। ডেজার্ট বিভাগটিতে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে থাকছে মেক্সিকান অ্যালেগ্রিয়া ডি আমরান্টো।


“প্রিন্সটন ক্লাবে আমরা আমাদের সম্মানীয় সদস্য এবং অতিথিদের জন্য প্রায়শই বিভিন্ন ধরনের রান্নার আস্বাদ নেওয়ার ব‍্যবস্থা করি। .আশা করছি এবারের মেক্সিকান খাবার ভোজন রসিকদের পছন্দ হয়েছে, বিশেষত যারা মশলাদার স্বাদ পছন্দ করেন। অ্যাজটেক এবং মায়াদের আদি সভ্যতা থেকে শুরু করে আধুনিক ইউরোপীয়দের মধ্যে মেক্সিকোর রন্ধনপ্রণালীর প্রভাব অনস্বীকার্য। চিনাবাদাম, ভ্যানিলা, মটরশুটি, নারকেল, টমেটোর মতো সাধারণ দেশীয় উপাদান নিয়ে তারা খাদ্য প্রস্তুত শুরু করেছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে, ইউরোপীয়দের নানা মাংস ও পনিরের ব‍্যবহার এই চিরাচরিত মেক্সিকান পদ গুলিতে আলাদা মাত্রা যোগ করেছে।

আমাদের শেফ অভিজিৎ চক্রবর্তী, পনির, ভুট্টা, চিনাবাদাম, ভ্যানিলা, মটরশুটি, টমেটোর সঙ্গে মরিচের ঝাল স্বাদের মিশ্রণ ঘটিয়ে নিখুঁতভাবে বিভিন্ন উপাদান পরীক্ষা করে পদ গুলি তৈরি করেছেন। আমরা আশা করি এখানকার প্রতিটি মেক্সিকান পদ আমাদের পৃষ্ঠপোষকরা দারুণ উপভোগ করবেন।”, বলেছেন প্রিন্সটন ক্লাবের ম্যানেজার, অপারেশন সঞ্জয় কর্মকার ৷

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...