Friday, April 24, 2026

Kanthi: জাতীয় সঙ্গীতের অবমাননা, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

জাতীয় সঙ্গীত (National Anthem) অবমাননা অভিযোগ। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি (Kanthi) থানায় অভিযোগ দায়ের করেন কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। ই-মেলের মাধ্যমে জাতীয় সঙ্গীত অভিযোগ দায়ের করেন তিনি।

কয়েকদন আগেই কাঁথিতে কাঁথি পুরসভার কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে ভুল জাতীয় সংগীত পরিবেশনের অভিযোগ ওঠে। জাতীয় সঙ্গীতের অবমাননার প্রতিবাদে ৪ মার্চ শুভেন্দু অধিকারী এক সভাতেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল। প্রদীপ গায়েনের অভিযোগ, অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে ৫২ সেকেন্ডের পরিবর্তে ১ মিনিট ধরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর নামে থানায় অভিযোগ দায়ের হয়। একই সঙ্গে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

নিয়মানুযায়ী অতিরিক্ত সময় ধরে জাতীয় সঙ্গীত গাওয়া যায় না। ৫২ সেকেন্ডের মধ্যেই জাতীয় সঙ্গীত শেষ করতে হয়। অভিযোগ, এদিন ১ মিনিট ধরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের হয়।

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...