Friday, June 26, 2026

অস্কার মঞ্চে চড় সঞ্চালককে, ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

Date:

Share post:

অস্কারের মঞ্চে ঊঠে সঞ্চালক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারার নিদারুণ মূল্য দিতে হল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা উইল স্মিথকে । চড় মারার দায়ে স্মিথকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল। ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ সংস্থা অস্কার পুরস্কারের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠক হয়। যদিও স্মিথ ওই ঘটনার পরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অস্কারের মত একটি আন্তর্জাতিক মঞ্চে সকলের সামনে স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে সঞ্চালকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি স্মিথ। তার প্রতিবাদ করতে গিয়েই অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন তিনি। সে ঘটনার কথা একাধিকবার উল্লেখ করে অস্কার কর্তৃপক্ষের কাছেও ক্ষমা চেয়েছিলেন তিনি। তবু অস্কার কমিটি কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল স্মিথকে । ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল তাকে।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...