Saturday, June 20, 2026

স্কুলবাস উধাও কাণ্ডে এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর

Date:

Share post:

সল্টলেক শিক্ষানিকেতন স্কুলের তিনটি বাস উধাও হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন । এ ব্যাপারে কিছু কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর । পরিবহণ দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। পড়ুয়াদের সঙ্গে স্কুল বাসচালক ও তাদের সহযোগীদের আচরণ নিয়ে এবার শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকে সতর্ক করছে রাজ্য পরিবহণ দফতর। সেইসঙ্গে কাজের সময় স্কুলবাস চালক এবং তার সহযোগীর ফোন কেন সুইচ অফ থাকবে প্রশ্ন উঠছে তা নিয়েও। কোন সমস্যায় পড়লে বাসচালক কেন সরাসরি স্কুলে তা জানাবে না বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করবে না প্রশ্ন তোলা হচ্ছে তা নিয়েও। এর পাশাপাশি রাজ্য সরকার ফের একবার স্কুল বাসের ফিটনেস দেখে নিতে চায়।

কারণ পরিবহণ দফতরের নিয়ম অনুযায়ী রাস্তায় বাণিজ্যিক গাড়ি চালাতে গেলে নির্দিষ্ট সময় অন্তর সেগুলির ফিটনেস পরীক্ষা করিয়ে সার্টিফিকেট নিতে হয়। রাজ্যজুড়ে যে সমস্ত স্কুল বাস চলে, সেগুলিও বাণিজ্যিক গাড়ির আওতায় পড়ে। কিন্তু গোটা রাজ্যে এমনই অসংখ্য বাণিজ্যিক স্কুল গাড়ি ফিটনেস সার্টিফিকেট ছাড়াই দৌড়চ্ছে।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে একটি প্রাথমিক তালিকা তৈরি হয়েছে যেখানে দেখা গেছে কলকাতার বহু নামি স্কুলের বাসের ফিটনেস সার্টিফিকেট নেই । বাসগুলি চলাচলের অযোগ্য। অথচ সেগুলিতে বছরের-পর-বছর পড়ুয়ারা যাতায়াত করছে। এই ধরনের বাস যাতে আর পথে নামতে না পারে সে ব্যাপারে এবার উদ্যোগী হচ্ছে রাজ্য পরিবহণ দফতর।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...