Sunday, June 14, 2026

Rohit Sharma: দলের খেলায় বিরক্ত রোহিত, বললেন আরও উন্নতি করতে হবে

Date:

Share post:

চলতি আইপিএলে (IPL) এখনও জয়ের দেখা নেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance)। শনিবার রাতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে হারের পর চলতি আইপিএলে চতুর্থ ম‍্যাচেও হার রোহিত শর্মাদের (Rohit Sharma)। আর এই হারের পর দলের খেলায় বিরক্ত মুম্বই অধিনায়ক। বললেন, দলের খেলায় আরও উন্নত করতে হবে।

 

ম‍্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমাদের ব্যাটিং ভাল হচ্ছে না। আমরা চাইছি এক জন ব্যাটার অন্তত বড় ইনিংস খেলুক। আর সেটাই হচ্ছে না। বোলারদের লড়াই করার মতো যথেষ্ট রান আমরা তুলতে পারছি না। আর তাই এইরকম ফলাফল হচ্ছে।”

এরপাশাপাশি রোহিত বলেন,” আমরা একটা সঠিক ভারসাম্যের দল বেছে নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা সেরা দলটাই বেছে নিয়েছিলাম। নিজে দীর্ঘ সময় উইকেটে থাকতে চেয়েছিলাম। কিন্তু ভুল সময় আউট হলাম। ৫০ রানের বেশি জুটি তৈরি করার পরেও ওই সময় আউট হওয়া ঠিক হয়নি। জানতাম এই রান যথেষ্ট নয়। সূর্যকুমার যাদব দেখিয়ে দিল কীভাবে ব্যাট করা উচিত ছিল। ওকে কৃতিত্ব দিতে হবে। আমরা আমাদের ভুল শুধরে পরবর্তী ম‍্যাচে নামতে চাইব।”

আরও পড়ুন:RCB: মুম্বইকে হারিয়ে দলের প্রশংসায় মাতলেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি

 

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...