Saturday, March 14, 2026

Visva Bharati University: ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, গ্রেফতার অধ্যাপক

Date:

Share post:

এবার জাতি বৈষম্যমূলক মন্তব্যকে ঘিরে বিতর্কে উঠল বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এক ছাত্রকে ‘নীচু জাতের’ বলে মন্তব্য করায় গ্রেফতার হন বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু। রবিবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে সঙ্গীতভবনের অভিযুক্ত অধ্যাপক সুমিত বসুকে।

আরও পড়ুন:নবকলেবরে সেজে উঠেছে মিলন মেলা, আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ-এর অভিযোগ উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন প্রকাশ্যে রাস্তায় জাতিবৈষম্যমূলক ব্যঙ্গ করেন অধ্যাপক সুমিত বসু। এই ঘটনায় সোমনাথ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দেয় এবং গ্রেফতারের নির্দেশ দেয়। এমতাবস্থায় অভিযুক্ত অধ্যাপক হাইকোর্টে মামলা করেন। কিন্তু হাইকোর্টও মামলাটি গ্রহণ করেনি। শেষমেশ তাঁকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগকারী ছাত্রের কথায়, “আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি থানায় অভিযোগ করেছিলাম”। এই ঘটনায় ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...