Saturday, June 13, 2026

নবকলেবরে সেজে উঠেছে মিলন মেলা, আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অপেক্ষার অবসান! ৩ বছর বন্ধ থাকার পর নবরূপে সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গন। সোমবার বিকেল ৩টেয় আনুষ্ঠানিকভাবে কলকাতা মিলন মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

মেকওভার করতে খোলনলচে বদলে মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় ও উদ্যোগে সেজে ওঠেছে মিলন মেলা। ২০১৮ সালে রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের অধীনস্থ ওয়েস্টবেঙ্গল ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের তত্ত্বাবধানে মিলনমেলার কাজ শুরু হয়। মোট ২২ একর জমি নিয়ে কাজ শুরু হয়।

নতুনভাবে তৈরি এই মিলন মেলা প্রাঙ্গনে ২টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধাও। তৈরি হয়েছে এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, ফুডকোর্ট, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা। যেখানে প্রায় ১২০০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। এছাড়াও থাকছে বিশ্ব বাংলা স্ট্যান্ড। যার উচ্চতা ৬০ ফুট। এছাড়াও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে থাকছে নানান ধরনের লাইট ও সাউন্ড।

নবকলেবরে সেজে উঠেছে মিলন মেলা। আর কয়েকঘণ্টা পরই সাধারণদের জন্য খুলতে চলেছে মেলা প্রাঙ্গন। মিলনমেলার দক্ষিণ ও পূর্ব দিকে মূল দুটি গেট রয়েছে। সায়েন্স সিটির গেটের দিকে তৈরি করা হয়েছে বিশ্ব বাংলা টাওয়ার।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...