Saturday, May 16, 2026

Accident: দেওঘর-ত্রিকূটে রোপওয়ে দুর্ঘটনা, মৃত ২ মহিলা, আটকে বহু

Date:

Share post:

বাঙালির নিকটস্থ পর্যটনস্থল দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা। ত্রিকূট পাহাড়ে আচমকাই যাত্রী নিয়ে ভেঙে পড়ল রোপওয়ে। শেষ পাওয়া খবরে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ মহিলার, গুরুতর জখম ৮ জন। রোপওয়েতে আটকে রয়েছেন ৪০জন পর্যটক। যুদ্ধকালীন তৎপরতায় হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম


রবিবার আচমকাই ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ৮ জন। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনও আটকে রয়েছেন ৪০ জন পর্যটক। তাঁদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। আটকদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের তরফে সেনা ও আধা সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।হেলিকপ্টারের সাহায্যে আটকদের নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রচণ্ড বেগে বাতাস বইছে। সেকারণে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালানোর কাজ ব্যহত হচ্ছে।

এদিকে আটকে পড়া যাত্রীদের কাছে জল না থাকায় অসহায় অবস্থায় রয়েছেন তারা। দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রি বলেন, “একটি রোপওয়ে ট্রলির পুলি আটকে যাওয়ার জেরেই এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার জেরে ৪০ জন আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...