Friday, May 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সোমবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা কেন উইলিয়ামসন।

২) আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য দল ঘোষণা করল বাংলা। দলের অধিনায়ক হয়েছেন মনোতোষ চাকলাদার। কোচ রঞ্জন ভট্টাচার্য। আগামী ১৬ এপ্রিল সন্তোষ ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা। প্রতিপক্ষ পাঞ্জাব।

৩) রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, তা নিয়ে সোমবার দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসন।

৪) মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। আর তার দুঃশ্চিন্তা বাগান শিবিরে। মঙ্গলবারের ম‍্যাচে নেই সবুজ মেরুনের গোল মেশিন রয় কৃষ্ণা। সূত্রের খবর, পারিবারিক কারণে বাড়ি ফিরেছেন তিনি।

৫) বার্সেলোনায় কি যোগ দিতে চলেছেন রবার্ট লেয়নডস্কি। পোল্যান্ডের এক সংবাদপত্রের দাবি বার্সার সঙ্গে তিন বছরের চুক্তি প্রায় পাকা বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারের। গ্রীষ্মকালীন দলবদলের সময়ে জার্মানি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...