Friday, May 15, 2026

‘মারের বদলা মার,’ পুলিশকে হুমকি! বারবার কেন বিতর্কে অগ্নিমিত্রা পল?

Date:

Share post:

মারের বদলা মার! ফের হুঁশিয়ারি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। মঙ্গলবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুর চড়িয়ে বিজেপি প্রার্থী বলেন “চুপ করে বসে থাকব না। মারের বদলা পালটা মার হবে।” এরপর বুথের ভেতরে থাকা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। রীতিমত চড়া সুরে তাঁকেও হুমকি দেন,’একদম চুপ করে থাকবেন’। পুলিশ জানান, শুধুমাত্র বিজেপি এজেন্টকে ট্যাগ লাগিয়ে বুথে বসতে বলেছিলাম। আর তাতেই পুলিশকে হুমকি দেন আসানসোলের বিজেপি প্রার্থী। এমনকি কমিশনে নালিশও জানান তিনি।


আরও পড়ুন:কড়া নিরাপত্তার ঘেরাটোপে বালিগঞ্জ ও আসানসোলে শুরু হল ভোটগ্রহণ


আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহাড়ায় চলছে রাজ্যের বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচন। কিন্তু সকাল থেকেই একদিকে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও অগ্নিমিত্রা পলের চড়া সুর। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাঁদের অভিযোগ বুথের ভেতরে রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছেন। এর আগে রাজ্যের পুরভোটে ও কর্পোরেশনের ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেখানে বিজেপির অভিযোগ ছিল রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেই একই সুর বিজেপির মুখে। প্রশ্ন হল, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন অভিযোগ? তাহলে কী এবারও হারের ভয় পাচ্ছে বিজেপি? তাই কী সকাল থেকেই নালিশ কমিশনে? হুঁশিয়ারি পুলিশকে?

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...