Monday, June 8, 2026

Train Accident: মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত পাঁচ যাত্রী, জখম বহু

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল পাঁচ যাত্রীর। সোমবার গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়ছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন:খোশমেজাজে বাবুল: গাড়ি চালিয়ে ঘুরছেন বুথে বুথে, গাইছেন মান্না দে’র গান

রেল সূত্রের খবর , যান্ত্রিক গোলযোগের জেরে  শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস।  ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় রেললাইনে নেমে ঘোরাফেরা করতে থাকেন বেশ কিছু যাত্রী। ঠিক সেই মুহূর্তে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসছিল কোনার্ক এক্সপ্রেস। রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের পাঁচ যাত্রী।  আহত হন আরও বেশ কয়েকজন।মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।


মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ঘটনায় আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...