Tuesday, May 19, 2026

নিরাপত্তারক্ষী নিয়ে বুথে অগ্নিমিত্রা পল, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

নিরাপত্তারক্ষীকে নিয়ে বুথে বুথে ঘুরছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পুলিশকে হুমকিই নয়, রীতিমত চোখরাঙাচ্ছেন তিনি। এমনকী ভোটারদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা। তবে যেখানেই যাচ্ছেন সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই বুথের ভেতরে ঢুকেছেন। আর এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তারক্ষীকে নিয়ে বুথে ঢুকতে পারবেন না বিজেপি প্রার্থী বলেই জানিয়েছে কমিশন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।


আরও পড়ুন:Train Accident: মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত পাঁচ যাত্রী, জখম বহু


এদিন সকালে ভোট দিয়েই বুথে বুথে ঘুরতে থাকেন আসানসোলের বিজেপি প্রার্থী। শান্তির পরিবেশ থাকলেও চড়া সুরে তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “চুপ করে বসে থাকব না। মারের বদলা পালটা মার হবে।”  এমনকি বুথের ভেতরে থাকা পুলিশকে রীতিমত ধমক দেন তিনি। অগ্নিমিত্রার অভিযোগ বুথে রাজ্য পুলিশ রয়েছে। সবমিলিয়ে সকাল থেকেই চড়া মেজাজে অগ্নিমিত্রা পল।

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...