Monday, May 18, 2026

আসানসোলের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রার রিগিংয়ের অভিযোগ নাকচ কমিশনের

Date:

Share post:

সকাল থেকে শান্তির পরিবেশ থাকলেও আসানসোলে বেলা বাড়তেই বাড়ছে উত্তেজনা। এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ দেখায় ভোটাররা। বারাবনির ১৭৫ নম্বর বুথে প্রথমে বচসায় জড়ান অগ্নিমিত্রা। আঙুল উঁচিয়ে ভোটারদের সঙ্গে বচসায় জড়ান তিনি। এরপরই উত্তেজিত জনতা অগ্নিমিত্রা পলের গাড়ির দিকে তেড়ে যান। বুথে রিগিং-য়ের অভিযোগ তোলেন তিনি। যদিও রিগিংয়ের অভিযোগ নাকচ করে কমিশন।  বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জনতার অভিযোগ,”ঝামেলা করার জন্য বুথে এসেছেন বিজেপি প্রার্থী।”

আরও পড়ুন:নিরাপত্তারক্ষী নিয়ে বুথে অগ্নিমিত্রা পল, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের


তৃণমূলের বক্তব্য, ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন অগ্নিমিত্রা। তাঁর সঙ্গে একজন সমাজবিরোধীও রয়েছেন। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে অভিযোগ তৃণমূলের।  ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।

অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীর অভিযোগ, প্রার্থীর গাড়িতে লাঠি, ঢিল মারা হয় । তৃণমূলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীরা দলের কর্মীদের উপর হামলা চালায়।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...