Thursday, May 14, 2026

নিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১৩, আততায়ীর খোঁজে পুলিশ

Date:

Share post:

ফের নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলা। নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১৩ (At least 13 injured in New York subway shooting)। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুসারে সকাল সাড়ে আটটা নাগাদ। হামলাকারী এখনও এলাকায় সক্রিয় বলে সন্দেহ করা হচ্ছে, এমনই জানা যাচ্ছে সারা স্থানীয় সংবাদমাধ্যমে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, কোনো সক্রিয় বিস্ফোরক নেই। জানা গিয়েছিল, যেখানে হামলা হয়েছে সেখানে বিস্ফোরক পাওয়া গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখছে নিউইয়র্কের পুলিশ।

আরও পড়ুন-এবার থেকে কি ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না?

জানা গিয়েছে, জ্যাকেট এবং মাস্ক পরা এক আততায়ী সাবস্টেশনে (At least 13 injured in New York subway shooting) হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মে পড়ে যান আহতরা। দিনের ব্যস্ত সময় ভিড় ছিল ওই সাবস্টেশনে। পরে স্মোক বোম ছুড়ে পালিয়ে যায় ওই বন্দুকবাজ।

নিউইয়র্কের পুলিশ জানিয়েছেন, ঘটনাটির তদন্ত শুরু। তদন্তের কারণে, ব্রুকলিনের 36th Street এবং 4th Avenue-এর এলাকা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে,  তারা গুলি বা বিস্ফোরণে আহতদে রিপোর্ট খুব শীঘ্রই সামনে আনছে। ঘটনাটির বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল।



Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...