Sunday, May 17, 2026

UEFA Champions League: চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম‍্যানসিটি

Date:

Share post:

লিভারপুলের ( Liverpool) পাশাপাশি উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালের রাস্তা পাঁকা করল ম‍্যাঞ্চেস্টার সিটি (Manchester City Fc)। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে অ‍্যাতলেটিকো ম‍্যাদ্রিদের (Atletico Madrid) ঘরের মাঠে গোলশূন‍্য ড্র করে ম‍্যানসিটি। প্রথম লেগে ঘরের ম‍াঠে অ‍্যাতলেটিকোর বিরুদ্ধে ১-০ গোলে জেতে তারা। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে সেমিফাইনালের পৌঁছে গেল গুয়ার্দিওয়ালার দল। সেমিফাইনালে তাদরে মুখোমুখি রিয়াল মাদ্রিদ।

ম‍্যাচটা যে এদিন হাড্ডাহাড্ডি হবে তা আগেভাগেই টের পাওয়া যাচ্ছিল। তবে ম‍্যাচের লড়াইয়ের থেকেই, ম‍্যাচে এদিন বেশি দেখা গেল দুই দলের ফুটবলারদের শারীরিক লড়াই। যা শিরোনাম দখল করল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শেষের দিকে ম্যান সিটি সময় নষ্ট করার পরিকল্পনা নিলেই, দুই দলের খেলোয়াড়দের মধ্যে লাগে বিরোধ। ম্যাচের ৯১ মিনিটে অ্যাতলেটিকো ডিফেন্ডার ফিলিপে লাল কার্ড দেখেন। ম‍্যাচে ১২ মিনিট যোগ করা হয় ইনজুরি টাইম। তবে সেই সময়ও ম্যাচে গোল আর হয়নি। অ্যাতলেটিকো শেষের দিকে দুইটি বড় সুযোগ তৈরি করে। তবে তা কাজে লাগাতে ব‍্যর্থ হয় তারা। তবে দুই দলের গরমাগরমি মাঠের মধ্যে তো বটেই এমনকী মাঠ ছাড়ার পর টানেলের মধ্যেও হাতাহাতির ছবি ধরা পড়ে। শেষমেশ পুলিশ দিয়ে দুই দলের ফুটবলারদের আলাদা করতে হয়।

আরও পড়ুন:UEFA Champions League:  উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুল

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...