Saturday, June 20, 2026

কিছুক্ষণের ঝড়- বৃষ্টিতে তুফানগঞ্জে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন

Date:

Share post:

ব্যাপক ঝড় কোচবিহারের তুফানগঞ্জের (Tufanganj Storm) ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়ায়। ক্ষতি হয়েছে একশোরও বেশি বাড়ির। ভেঙে পড়েছে গাছপালা। এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা।

আরও পড়ুন-নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল

গতকাল, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আশ্রম পাড়ায় (Tufanganj Storm) শুরু হয় ব্যাপক ঝড়- বৃষ্টি। প্রায় ১০ মিনিট চলে আই দুর্যোগ। তার জেরে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। বহু বাড়ির বাড়ির টিনের চাল উড়ে যায়। কোনও কোনও বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে একশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর পেয়ে তৎপর প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা এবং তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।




Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...