Tuesday, March 31, 2026

বিনা হেলমেটে বাইক চড়ে শুটিংয়ে জরিমানা বরুন ধাওয়ান

Date:

Share post:

শুটিংয়ে (Shooting) অভিনেতারা কতো কী না করে । কতরকম কৌশল তাঁরা রপ্ত করে ভক্তদের জন্য । এর জন্য বিপদেও পড়েন মাঝে মধ্যে । এমনটাই ঘটল একটি ছবির শুটিং করতে গিয়ে অভিনেতা বরুন ধাওয়ানের সঙ্গে । বিনা হেলমেটে বাইকে চড়ে আইনের প্যাঁচে পড়লেন এই নামী অভিনেতা ।

এই মুহূর্তে ‘বাওয়াল’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা বরুণ ধাওয়ান । ছবির শুটিং চলছে কানপুরে । এই ছবির চিত্রনাট্য অনুযায়ী বাইকের দৃশ্য রয়েছে বেশ অনেকটা । তাই কানপুরের রাস্তায়ে বুলেটে সওয়ার হয়েছিলেন অভিনেতা বরুণ পরনে ছিল নীল শার্ট ও চোখে রোদ চশমা । অগত্যা কানপুরের অলিগলিতে ঘুরছিলেন তিনি  কিন্তু মাথায়ে হেলমেট ছাড়াই । সাতসকালে রাস্তায় বরুণকে দেখে বেশ অবাক হয়ে যান স্থানীয় লোকজন, ব্যবসাদার সকলেই । ভীড় সামাল দেওয়া দায় হয়ে যায় । ঠিক সেই সময়ে যত বিপত্তি ঘটে কারণ মাথায়ে হেলমেট
ছিলনা তাঁর।  ফলে ট্রাফিক  আইনে জরিমানা হয় বরুনের । যে বাইকটি  চড়েছিলেন তিনি তাঁর নম্বর প্লেট ঠিক ছিলনা বলে জানা গেছে ।

প্রসঙ্গত ‘বাওয়াল ‘ছবির দৃশটি লখনউয়ের আনন্দবাগে হওয়ার কথা ছিল । তবে লখনউ  প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি । সেই কারণে কানপুরের রাস্তায়ে ছবির শুটিং হয় ।
জানা গেছে স্থানীয় সাড়ে পাঁচশো যুবক এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন । আগামী সপ্তাহ পর্যন্ত চলবে এই ছবির  শুটিং ।

Related articles

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...